
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বোমা-বন্দুক মন্তব্যে পাল্টা কৌশল নিয়েছে রাজভবন। রবিবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজভবনের দরজা।
নাগরিক সমাজ ও সাংবাদিকদের এরকম ১০০ জনকে রাজভবন পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। সরাসরি রাজ্যপাল চ্যালেঞ্জ করে বলেছেন সবাই এসে দেখুন রাজভবনে কোথাও অস্ত্র বোমা আছে কিনা। রাজভবনে অস্ত্র থাকলে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি রাজভবনের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের সকথাও মনে করিয়ে সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন তাহলে কীভাবে রাজভবনে অস্ত্র ঢুকল তা নিয়েও তদন্ত হওয়া উচিত।
রাজ্যপালকে বেলাগাম আক্রমণ করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছিলেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করুন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডেকে বন্দুক-বোমা ধরিয়ে দিয়ে বলছেন তৃণমূলকে মেরে আসতে।







