
সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ করে চ্যালেঞ্জ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সুকান্ত মজুমদারকে তুই তোকারি করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন সিআইএসএফ এসে গুলি চালিয়ে যাবে। এত সাহস। ওর বুকে গুলি লেগে যাবে। সুকান্ত মজুমদারের মস্তানি বার করে দেবেন। ১০ হাজার ভোটে জিতেছে বালুরঘাটে। এবার দেখা যাবে। বাংলার মানুষকে চেনে না এসব উত্তরপ্রদেশে গিয়ে দেখাক। হাওয়া দিয়ে উড়িয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মাঠে ময়দানে দেখা যায় না। ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত মজুমদার বলেছেন ক্ষমতা থাকলে ওড়াবেন। শনিবারই শ্রীরামপুরে যাবেন। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গিয়েছে এঁদের বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত।
পুলিশ সরে গেলে বাড়ি থেকে বেরতে পারবেন না। এত টাকা খেয়েছে জনতার কাছে মার খেয়ে মরে যাবে।



