
রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বোমা-বন্দুক মন্তব্যের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস আইনি পদক্ষেপের ইঙ্গিত থেকে সাধারণের জন্য রাজভবনের দরজা খুলতেই তাঁকে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন প্রোটেকশন নিয়ে বসে থেকে মামলার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন প্ররোচনামূলক মন্তব্য করছেন রাজ্যপাল। তাঁর এই মন্তব্যের জন্য বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা খুন হয়েছেন। এরপর একটাও প্ররোচনামূলক কথা বললেই রাজ্যজুড়ে থানায় থানায় এফআইআর হবে। তিনি আরও বলেছেন রাজভবনে বসে বিজেপির দালালি করেন রাজ্যপাল। তিনি বলেছেন যিনি প্রোটেকশনে রয়েছেন তিনিই শুধু মামলা করতে পারবেন আর যাদের প্রোটেকশন নেই, তারা মামলা করতে পারবেন না।
সুপ্রিম কোর্টে বিষয়টি তুলে ধরবেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হতে পারেন না।






