
কল্যাণীর জেএনএম হাসপাতালে ডাক্তারি ছাত্রের দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার হয়েছে পুলক হালদারের দেহ উদ্ধার হয়েছে।
এমবিবিএসের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক হালদারকে তিনদিন ধরে কেউ দেখতে পায়নি বলে দাবি সহপাঠীদের। তাঁদের দাবি ২০ তারিখ হস্টেলের ক্যান্টিনে খেতে এসেছিলেন পুলক হালদার। ৫ তারিখ ফাইনাল পরীক্ষা ছিল। বৃহস্পতিবার রুম থেকে পচা গন্ধ বেরতে সন্দেহ হয় সহপাঠীদের।
এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে পুলক হালদারের দেহ উদ্ধার করে। মগরাহাটের বাসিন্দা পুলকের কিভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।







