
চাকরি বাঁচাতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রেজিস্ট্রারের পা জড়িয়ে কেঁদে ফেললেন মহিলা নিরাপত্তারক্ষীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দেবাংশু রায় গাড়ি থেকে নেমে ক্যাম্পাসের রাস্তা ধরে অফিসে যাওয়ার সময় তাঁর পিছনে দৌঁড়তে থাকেন মহিলা নিরাপত্তারক্ষীরা। একটি চেয়ার নিয়ে রাস্তাতেই বসে তাঁদের অভিযোগ শুনতে আবেদনও করেন। রীতিমত পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। রেজিস্ট্রার তাঁদের অফিসে গিয়ে কথা বলতে বলেছেন। বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন। নিরাপত্তারক্ষী ওই মহিলাদের অভিযোগ নতুন লোক নিয়োগ করে তাদের কাজের দিনের সংখ্যা কমিয়ে দিচ্ছে সিকিউরিটি এজেন্সি।
মহিলা নিরাপত্তারক্ষীদের অভিযোগ প্রায় ১১ বছর ধরে তাঁরা এজেন্সির মাধ্যমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। কিন্তু এখন নতুন লোক নিয়োগ করে নোটিস কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে।







