কল্যাণের ছেলে, লিস্টে রত্না-মলয়ের ভাইও

0
44
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কারও ছেলে, কারও মেয়ে, কারও আবার ভাই, কিংবা স্ত্রী। তৃণমূলের প্রার্থীতালিকায় এবার অন্য চমক।

উল্লেখযোগ্যভাবে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের হয়ে ভোটে লড়বেন উত্তরপাড়া থেকে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। পানিহাটী বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে তৃণমূলের টিকিটে লড়াইয়ে নামছেন দুই ভাই।

আসানসোল উত্তরে মলয় ঘটক এবং কুলটিতে তাঁর ভাই অভিজিৎ ঘটক। বেহালা পশ্চিম এবং মহেশতলায় তৃণমূলের প্রার্থী আবার ভাই-বোন। রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর ভাই শুভাশিস দাসকে টিকিট দিয়েছে তৃণমূল। ফের প্রার্থী হয়েছেন বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্না।