
ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায় । স্থানীয় সূত্রে খবর, কামাখ্যা এক্সপ্রেসের অন্তত ১১ টি বগি লাইনচ্যুত হয়েছে । এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। যাত্রীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লাইনে কোনও গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় । সেই ধাক্কার অভিঘাতে পর পর আরও ১০ টি বগি লাইন থেকে সরে যায় । তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকরা। যাত্রীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। তাঁদের গন্তব্যে পৌঁছানোর বিকল্প বন্দোবস্ত করা হয়েছে । ১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার কটকের চৌদ্বারের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয় । কী কারণে আচমকা ট্রেনের বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়।





