
একদিকে জম্মু-কাশ্মীর। অন্য দিকে পাক অধিকৃত কাশ্মীর। মধ্যিখানে কামান সেতু। গত ৬ বছর ধরে এই সেতু খোলা না হলেও এবার খুলেছে সেই সেতু। দুই ভারতীয় নাগরিকের দেহ পাওয়া গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে। তাঁদের দেহ ফেরত পাঠানোর জন্যই খুলে দেওয়া হয় কামান সেতু। কয়েক দিন আগেই পাক অধিকৃত কাশ্মীরের চিনারি এলাকা থেকে উদ্ধার করা হয় দুই জনের দেহ।
দুসপ্তাহ আগে ঝিলম নদীতে ঝাঁপ দিয়েছিলেন ওই দুজন। সেই দেহ উদ্ধার হয় পাক অধিকৃত কাশ্মীরে। তাঁদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য ৬ বছর পরে খোলা হয় কামান সেতু।
