
ভুয়ো জবকাড বাতিলে প্রথমেই নাম রয়েছে উত্তরপ্রদেশের। অনেক পরে নাম রয়েছে এরাজ্যের। লোকসভায় এই বিষয়ে প্রশ্ন করেছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়।
মঙ্গলবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান লিখিত জবাব দিয়েছেন সাংসদ মালা রায়ের প্রশ্নের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে দেশে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬৩। তার মধ্যে শুধু উত্তরপ্রদেশেই উত্তরপ্র বাতিল হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪টি জব কার্ড। সেখানে পশ্চিমবঙ্গে জবকার্ড বাতিলের সংখ্যা ৫হাজার ২৬৩। চলতি অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল ৩ হাজার ৪২১টি জবকার্ড। বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র ২টি।
উত্তরপ্রদেশ তো বটেই বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি শাসিত রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি।
