মাথায় হাত কঙ্গনার 

0
102
ছবি সৌজন্যে :ফেসবুক

মানালিতে পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে প্রায় চক্ষু চড়কগাছ অভিনেত্রী কঙ্গনা রানৌতর। গর্জে উঠছেনে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। রাজনীতির পাশেই অভিনয়ও চলছে একই গতিতে। বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন কঙ্গনা রানৌত। কর্মসূত্রে হয় তিনি দিল্লিতে থাকে, নয় থাকতে হয় মুম্বইয়ে। যদিও মানালিতে পাহাড়ের কোলে রাজকীয় বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। কঙ্গনা জানিয়েছেন,চলতি মাসে তিনি বাড়ি ১ লাখ টাকার বিদ্যুতের বিল পেয়েছে।যার ফলে তিনি প্রশ্নে তুলেছেন সেই রাজ্যে কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। এমন বিল দেখে লজ্জিত তিনি।নিজের লোকসভায় এক অনুষ্ঠানে গিয়ে কঙ্গনা বলেছেন,এই মাসে তাঁর মানালির বাড়ির জন্য ১ লাখের বিদ্যুৎ বিল পেয়েছেন। মজার বিষয় সেখানে বসবাসই তিনি করেন নি। ভাবুন, কি করুণ অবস্থা। এ সব দেখে কঙ্গনা রানৌতর লজ্জা করে।

তিনি আরও বলেছেন, সবাইকে এগিয়ে আসতে। তাঁদের রাজ্যকে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে, এরা নেকড়ে, এবং তাঁদের রাজ্যকে এদের কবল থেকে মুক্ত করতে হবে।