
তীব্র গরমে রোজার ক্লান্তিতে শরীর সতেজ ও ঠান্ডা রাখতে ইফতারে কাঁচা আমের শরবত দারুণ কার্যকরী।এদিকে বাজারে এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম।
গরমের দিনে তৃষ্ণা মেটাতে কাঁচা আমের এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই।টক-মিষ্টি স্বাদের এই শরবত শরীরকে যেমন সতেজ করে,তেমনি গরমে ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকর।তাই ইফতারে খান এক গ্লাগ কাঁচা আমের শরবত।সহজ কিছু উপকরণ আর অল্প সময়েই ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় গ্রীষ্মকালীন এ পানীয়।
সেইজন্যে,প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।এরপর বরফকুচি আর জল ছাড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার জল দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। শেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে।
