গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment কাঞ্চনকে গালিগালাজ, পুলিশের দ্বারস্থ শ্রীময়ী

    কাঞ্চনকে গালিগালাজ, পুলিশের দ্বারস্থ শ্রীময়ী

    0
    183
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে প্রায়শই নেটপাড়ায় আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয়। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’ পক্ষের সন্তানও।যদিও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শর্তে চলতেই অভ্যস্ত তারকাদম্পতি, তবে এবার তারকা বিধায়ক স্বামীর অপমানে আর চুপ থাকতে পারলেন না শ্রীময়ী।

    শ্রীময়ী চট্টরাজের সাম্প্রতিক এক পোস্টে জনৈক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন।সাধারণত এইধরণের নেতিবাচক মন্তব্য শ্রীময়ী এড়িয়ে গেলেও এবার পালটা জবাব ছুড়েছেন তিনি। কটুক্তিকারী ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশ, লালবাজারের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন কাঞ্চনপত্নী।শ্রীময়ীর মন্তব্য, চরম কিছু না হলে সাধারণত তিনি কোনও বিষয়ে এতটা রিয়্যাক্ট করেন না। অনেকেই তাঁদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেন তাঁরা সেগুলি দেখে হাসেন কিংবা এড়িয়ে যান। তবে এবার বাধ্য হলেন মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী শ্রীময়ীর জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।কমেন্ট বক্সেও কটুক্তি করা জনৈক নেটিজেনের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীময়ী।

    অভিনেত্রীর এহেন পোস্টে ফ্যান ফলোয়াররাও সায় দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত, বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে একাধিকবার কটাক্ষ, সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন মল্লিক। এমনকী তাঁদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন নেটপাড়ার নীতিপুলিশদের গাত্রদহে’র প্রমাণ মেলে। এবার পালটা জবাবে রণং দেহি শ্রীময়ী চট্টরাজ।