হেল্প ডেস্ক খুলল রেল, ঘুরপথে চলছে রাজধানী-বন্দে ভারত

0
156
BARCHHE MRITYU SONKHA UDBEG O
BARCHHE MRITYU SONKHA UDBEG O

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় হেল্পডেস্ক খুলল রেল। শিয়ালদহ, কাটিয়ার, গুয়াহাটি স্টেশনে হেল্পডেস্ক চালু হয়েছে। শিয়ালদহ স্টেশনের হেল্পডেক্স নম্বর: ০৩৩-২৩৫০৮৭৯৪, ২৩৮৩৩৩২৬, কাটিয়ার ৬২৮৭৮০১৮০৫, ০৯০০২০৪১৯৫২, গুয়াহাটি: ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ফলে বেশকিছু ট্রেনের গতিপদ বদল করা হয়েছে। নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুনদিল্লি রাজধানী এক্সপ্রেস, আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশালকে ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা আলিয়াবাড়ি রেল জংশন লাইনে। অন্যদিকে শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশাল, নতুনদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, নতুনদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আলুয়াবাড়ি রেল জংশন বাগডোগরা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি লাইনে। সোমবার সকালে এনজেপি থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনের পিছন থেকে মালগাড়ি ধাক্কা মারে। এরপফে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি কামরা ক্ষতিগ্রস্ত হয়। তবে সোমবার কলকাতার দিক থেকে উত্তরবঙ্গগামী ট্রেন সঠিক সময়েই ছাড়বে বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।