পিএসজিতে নজর কেইনের

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ইউরোপের সফলতম ক্লাবের বিপক্ষে রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ে জয়ের আনন্দে তখনও বিভোর বায়ার্ন মিউনিখ শিবির। হ্যারি কেইনের মনেও দোলা দিচ্ছে সেই উন্মাদনা। তবে এর মাঝেই তিনি ভাবতে শুরু করেছেন সেমি-ফাইনালের প্রতিপক্ষ পিএসজিকে নিয়ে।

শোনালেন তাদেরকেও হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ।আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ আটের ফিরতি লেগে রিয়ালকে ৪-৩ গোলে হারায় বায়ার্ন। প্রথম দেখায় তারা জিতেছিল ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে উঠল জার্মান চ্যাম্পিয়নরা।প্রথমার্ধের গোল উৎসবে কেইনের গোলেই দ্বিতীয়বার সমতায় ফেরে বায়ার্ন। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগেও গোল করেন তিনি।ম্যাচের পর এক প্রশ্নের উত্তরে শেষ চারের লড়াই নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১২টি গোল করা ইংলিশ ফরোয়ার্ড। শেষ আটে লিভারপুলকে দুই লেগেই ২-০ গোলে হারানো পিএসজির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন কেইন।চলতি আসরের প্রাথমিক পর্বেও দেখা হয়েছিল দুই দলের। সেখানে ফরাসি ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন।গত সপ্তাহান্তে বুন্ডেসলিগার গোলের রেকর্ড ভেঙে দেওয়া বায়ার্ন আগামী রোববার লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলতে পারে।

সেটি হলে গত ১৪ বছরে ১৩ বার জার্মান চ্যাম্পিয়ন হবে তারা।আগামী ২২ এপ্রিল জার্মান কাপের সেমি-ফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ২০১৩ সালের পর আবার ট্রেবল জয়ের হাতছানি এখন মিউনিখের দলটির সামনে।