
সংসদে ক্যামেরাবন্দি কঙ্গনা রানাওয়াত-চিরাগ পাসোয়ানের ব্লকবাস্টার দৃশ্য। লোকসভা নির্বাচন জিতে সংসদে প্রথমদিন পা দিয়েই পুরনো বন্ধুকে তথা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রীকে দেখে কঙ্গনা রানাওয়াতের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না।
বুধবার একদিকে ওম বিড়লা যখন পার্লামেন্টে ফের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, তখন লাইমলাইটে এসেছে কঙ্গনা রানাওয়াত-চিরাগ পাসোয়ানের বিশেষ রসায়ন। যা দেখে প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক ইনিংসের পর এবার ক্যুইন-এর জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে কঙ্গনা রানাওয়াত-চিরাগ পাসোয়ান দীর্ঘদিন ধরেই একে-অপরকে চেনেন। মিলে না মিলে হাম ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। মাণ্ডি কেন্দ্র থেকে কঙ্গনা রানাওয়াত জেতার পর তাঁকে দাপুটে এবং সাহসী নেত্রী বলে শুভেচ্ছাও জানিয়েছিলেন চিরাগ পাসোয়ান। এবার সংসদে ধরা পড়ল দুই বন্ধু রসিক মুহূর্ত। দুজনের মুখেই যেন হাসি ঝরে পড়ছিল। সৌজন্য বিনিময়ের পাশাপাশি কথাও হয় দুজনের মধ্যে কিছুক্ষণ। তারপরই পার্লামেন্টে প্রবেশ করতে দেখা যায় কঙ্গনা রানাওয়াত-চিরাগ পাসোয়ানকে।
