গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মোদী-ট্রাম্পকে নিয়ে পোস্ট করে বিপাকে কঙ্গনা

    মোদী-ট্রাম্পকে নিয়ে পোস্ট করে বিপাকে কঙ্গনা

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে রীতিমতো বিপাকে পড়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হস্তক্ষেপে পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন তিনি।
    সম্প্রতি অ্যাপেল কোম্পানির জিনিস ভারতে তৈরি না করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যের সূত্র ধরেই কঙ্গনা মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর বিস্তর তুলনা করে বুঝিয়েছেন মোদীকে ট্রাম্পের ঈর্ষা করার কথাও।
    এমনকী প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায়, প্রধানমন্ত্রী মোদীর যে জনপ্রিয়তা বেশি, তাও ওই পোস্টে দাবি করেছিলেন কঙ্গনা। কঙ্গনার এমন পোস্ট দেখেই জেপি নাড্ডা ফোন করে কঙ্গনাকে পোস্ট ডিলিট করার কথা বলেছেন। কঙ্গনা, নতুন পোস্টে জেপি নাড্ডার সঙ্গে তাঁর কথোপকথনের কথাও তুলে ধরেন। কিন্তু ডিলিটে আগেই কঙ্গনার সে পোস্ট ভাইরাল হয়ে যায়।