গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment লিভ টুগেদারের বিরুদ্ধেও সোচ্চার কঙ্গনা

    লিভ টুগেদারের বিরুদ্ধেও সোচ্চার কঙ্গনা

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও লিভ টুগেদার বা একত্রবাসের বিরোধিতায় মুখ খুলেছেন। বরাবরের মতোই তিনি এবারও এর বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে মন্তব্য করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি স্বঘোষিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক।

    ওই ধর্মগুরু বলেছেন, এখনকার পুরুষেরা ২৫ বছর বয়সী মহিলাদের জীবনসঙ্গী হিসেবে খোঁজেন। অথচ ততদিনে সেই মহিলারা চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হয়ে ওঠেন।এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন অভিনেত্রী দিশা পাটনির বোন খুশবু পাটনি। তিনি অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী, নারীবিদ্বেষী এবং নপুংসক বলেও আক্রমণ করেছেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।কঙ্গনার মতে, লিভ টুগেদার সম্পর্ক মহিলাদের জন্য মোটেই নিরাপদ নয়। তিনি বলেছেন, বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরুষেরা মহিলাদের গর্ভবতী করে ফেলতে সক্ষম। আদালত এখন বলে, একত্রবাসও বিয়ের মতোই। সম্পর্ক থাকলে মহিলার স্ত্রীর মর্যাদা প্রাপ্য। সব আইন মহিলাদের পক্ষেই রয়েছে।তবে এই আইনি নিরাপত্তার মাঝেও কঙ্গনার আশঙ্কা, লিভ টুগেদারে মহিলারাই সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েন। খুশবু পাটনির মন্তব্যের প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, আপনি সাধু-সন্তদের গাল দিচ্ছেন। কিন্তু একজন বড় বোনের মতো বলতে পারি, লিভ টুগেদার মেয়েদের জন্য ভালো নয়।একইসঙ্গে লিভ টুগেদার সম্পর্কে থাকা মহিলাদের উদ্দেশে কঙ্গনার প্রশ্ন, যদি গর্ভপাত করাতে হয়, আপনাকে কে সাহায্য করবে?

    যদি আপনি একত্রবাসের সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন দেখভাল করবে কে? আমরা মহিলারা যতই শক্তিশালী হই না কেন, বিজ্ঞান বলছে— পুরুষেরা সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে, মহিলারা পারে না।তিনি আরও বলেছেন, সমীক্ষা বলছে, পুরুষদের প্রশ্ন করলে কী রকম মহিলা তাদের পছন্দ— উত্তর ভিন্ন ভিন্ন হয়। কিন্তু মহিলাদের সেই প্রশ্ন করলে, উত্তর প্রায় একই রকমই শোনা যায়।