
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার হত্যার হুমকি পেয়েছেন। তার আসন্ন সিনেমার মুক্তি ঘিরে অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
পর্দা থেকে বাস্তব জীবন,তিনি বরাবরই আলোচিত।এদিকে বর্তমানে ইমার্জেন্সি সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।তবে, শিখ সম্প্রদায়ের দাবি,এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। এর আগেই তারা সিনেমাটি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। আর এবার তো সরাসরি হত্যার হুমকি পেতে শুরু করেছেন বলিউড কুইন।একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।যেখানে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং কঙ্গনাকে হুমকি দিতে দেখা গিয়েছে। ভিডিও শিখ নেতা বলেছেন, ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। ভিডিওতে অন্য একজন বলছেন,আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে জুতো দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। এদিকে হুমকির ভিডিও চোখে পড়েছে কঙ্গনার। নিজের এক্স হ্যান্ডেলে তা শেয়ার করে ট্যাগ করেছেন মহারাষ্ট্র, পঞ্জাব ও হিমাচলপ্রদেশের পুলিশকে।অন্যদিকে ইমার্জেন্সিতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও কঙ্গনা নিজেই রয়েছেন। এতে আরো অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশক।








