গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur রবিবাসরীয় প্রচারে কঙ্গনা, শ্রাবন্তী-দেবও

    রবিবাসরীয় প্রচারে কঙ্গনা, শ্রাবন্তী-দেবও

    0
    13
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রথম দফার নির্বাচনের আগে জমজমাট রবিবাসরীয় প্রচার। প্রথমে নন্দীগ্রাম পরে কান্দিতে রোড শো করেছেন কঙ্গনা রানাওয়াত।

    প্রখর রোদের মধ্যেই রোড শো করেছেন বলিউড স্টার কঙ্গনা। কান্দিতে বিজেপি প্রার্থী গার্গী গুহর সমর্থনে জোরদার প্রচার সেরেছেন কঙ্গনা রানাওয়াত। গরমের হাত থেকে বাঁচতে টিপসও দিয়েছেন তিনি। কঙ্গনা বলেছেন সুস্থ থাকতে পর্যাপ্ত জল খেতে হবে। দেশের সুরক্ষা ও উন্নয়নের স্বার্থেই তিনি বাংলায় প্রচারে এসেছেন। মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গেও সরব হয়েছেন অভিনেত্রী। এদিকে পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে রোড শো করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

    অন্যদিকে তমলুকে তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের জনসভায় দেব-কে দেখতে উপড়ে পড়ে ভিড়।