কঙ্গনাকে চড় মহিলা সিআইএসএফ জওয়ানের

0
187
Kangana is slapped by a female CISF jawan
Kangana is slapped by a female CISF jawan
চণ্ডীগড় বিমানবন্দরে মাণ্ডির সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ উঠেছে এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিতর্কিত কৃষি আইন নিয়ে ২০২০-২১ সালে কয়েক মাস ধরে জারি থাকা দিল্লির রাজপথে কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক এক্স পোস্ট করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
যার জেরে আইনি বিপাকেও পড়তে হয়েছিল তাঁকে।তার জেরে এই ঘটনা ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা সিআইএসএফ জওয়ানের নাম কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার অভিনেত্রী-সাংসদ চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন। শোনা যাচ্ছে, কৃষকদের নিয়ে কঙ্গনা রানাওয়াতের মন্তব্যে সেই থেকে ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর কৌর।তাই এদিন অভিনেত্রীকে সামনে দেখেই সপাটে চড় মারেন ওই মহিলা সিআইএসএফ জওয়ান। কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, অভিনেত্রী-সাংসদ চণ্ডীগড় বিমানবন্দরের ভিতরে ঢুকে যাওয়ার পর এই ঘটনা ঘটে। তারপরই সিআইএসএফ রক্ষীদের সরিয়ে দিতে দাবি জানানো হয় কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তের জন্য সিনিয়র সিআইএসএফ অফিসারদের একটি দল গঠন করা হয়েছে। মাণ্ডি থেকে বিজেপির টিকিটে জিতেছেন কঙ্গনা রানাওয়াত। আর তাই পার্লামেন্টে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তিনি।