রণবীরকে নিয়ে বিশেষ বার্তা কঙ্গনার

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

হঠাৎ মুম্বইয়ে হাসপাতালে গোলাগুলি। জঙ্গি হামলা।

রোগীদের বাঁচাতে তৎপর কঙ্গনা রনৌত। সেবিকার সমস্ত দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ভারত ভাগ্যবিধাতা ছবিতে এই ভাবেই দেখা যাবে কঙ্গনাকে। ছবির ঝলক মুক্তি পেয়েছে। ঝলকমুক্তি অনুষ্ঠানে কঙ্গনা ,রণবীর সিংহকে নিয়েও কথা বলেছেন। কিছু দিন আগে রণবীরের উপরে এফডব্লিউআইসিই-এর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলেন কঙ্গনা। রণবীরের উপরে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছ? আমাকে তো সবাই নিষিদ্ধ করেছে!এর পরেই অভিনেত্রী তথা সাংসদ বলেছেন, আমি বলতে চাই, যখন এক জন মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। কোনও মানুষের সাফল্য বাড়লে সমালোচক ও বিরোধী তৈরি হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন কঙ্গনা রনৌত। রণবীরের প্রসঙ্গে কঙ্গনা আরও বলেছেন, রণবীর সিংহের ভাবা উচিত যে, তাঁর অবস্থান কতটা বড়। কারণ, তাঁর এত এত শত্রু রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কঙ্গনা বলেছেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গেও অনেক কিছু হয়েছে। কিন্তু দেখুন আজ আমি ভাল আছি। আমার কাজও ভালই চলছে। এ সব নিয়ে খুব একটা যায় আসে না।উল্লেখ্য,ভারত ভাগ্যবিধাতা ছবিতে কঙ্গনা রনৌত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।ছবিটি ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনোজ তাপাডিয়া। কঙ্গনা এই ছবিতে এক জন নার্সের চরিত্রে অভিনয় করেছেন।