
বারাবনির ওসি-র পর এবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে কম্পালসরি ওয়েটিংয়ে। পাঠানো হয়েছে।
শুক্রবার নির্দেশিকায় বলা হয়েছে শনিবারই পার্থ ঘোষকে রিপোর্ট করতে হবে ভবানী ভবনে। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই এর আগে আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে।
ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব








