
২০২১-এ কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় তৎকালীন ওসি সহ ৪ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নারকেলডাঙার তৎকালীন ওসি তথা কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি শুভজিৎ সেনের আগাম জামিনের আর্জি খারিজ করেছে কোর্ট। এছাড়া তৎকালীন আইও এএসআই রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ খুনে সাহায্যকারী সুজাতা দে-র আগাম জামিনের আর্জি খারিজ করেছেন বিচারক। ৩১ জুলাই পর্যন্ত এই চার অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। পাশাপাশি ১২ অগাস্টের মধ্যে তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং ২ কাউন্সিলরকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ সহ ১৮ জনের নাম রয়েছে।
