বেঙ্গালুরুতে কন্নড় অভিনেত্রীকে কোপ স্বামীর

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বেঙ্গালুরুতে কন্নড় অভিনেত্রীতে কোপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী মঞ্জুলা শ্রুতিকে। তিনি কন্নড় টিভির অভিনেত্রী, সঞ্চালক। স্বামী অমরেশের সন্দেহ মঞ্জুলার বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে।
আর এই সন্দেহে জেরেই তাঁদের ২০ বছরের দাম্পত্যজীবনে নেমে আসে অশান্তি। পুলিশ সূত্রে খবর মঞ্জুলা, অমরেশের দুই সন্তান। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন দম্পতি। কিন্তু মঞ্জুলার আচরণ এবং গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অমরেশ।
আর তারপর থেকে তাঁদের দু’জনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল। বনিবনা না হওয়ায় তিন মাসে আগে ঘর ছেড়ে চলে যান মঞ্জুলা। তিনি ভাইয়ের বাড়িতে থাকা শুরু করেন। অভিযোগ সেখানে গিয়েও অমরেশ অশান্তি শুরু করেন। তারপর হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন মঞ্জুলা।