গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কানপুরে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত পুলিশ ও সাংবাদিক!

    কানপুরে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত পুলিশ ও সাংবাদিক!

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরের সাচেন্দির এই ঘটনায় শোরগোল পড়েছে।
    পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের শুরুতে। নির্যাতিতা ছাত্রী ১৪ বছর বয়সি সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। অভিযোগ, রাত ১০টার দিকে তাকে একটি গাড়িতে তুলে রেললাইনের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায় দুই অভিযুক্ত। সেখানে তাকে প্রায় দু’ঘণ্টা আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
    সব শেষে অচৈতন্য অবস্থায় কিশোরীকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা। ওই কিশোরীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত পুলিশকর্মী এখনও ফেরার। চারটি পৃথক পৃথক দল গড়ে পলাতক সাব-ইন্সপেক্টরকে খুঁজছে পুলিশ। অপরাধে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে, যার মালিকানা রয়েছে ওই পুলিশকর্মীর নামে।