
পরিচালক ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন যে বক্স অফিসে রাজত্ব করা তাঁর জন্য কোনো ব্যাপারই নয়। ২০২২ সালে ব্লকবাস্টার কানতারা’র পর ঋষভ সেই ছবির সিকুয়েল দিয়ে বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছেন।
৩ অক্টোবর মুক্তির পর প্রথম সপ্তাহে দুর্দান্ত ব্যবসা করেছে কন্নড় সিনেমাটি।ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত কানতারা চ্যাপটার ১ মুক্তির পর মাত্র আট দিনেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে। প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫০৯ কোটি টাকা, যা ইতিমধ্যে বলিউডের একাধিক বড় বাজেটের ছবিকে পেছনে ফেলেছে,এর মধ্যে আছে শাহরুখ খানের ডাংকি ও সালমান খানের টাইগার থ্রি।ছবির প্রযোজনা সংস্থা হম্বলে ফিল্মস থ্রি জানিয়েছে, আমাদের সিনেমাটিক ঝড় বক্স অফিসে আরও উঁচুতে উঠছে। প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০৯.২৫ কোটি টাকার বেশি আয় করেছে!ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন ৩৩৫ কোটি টাকা আর গ্রস কালেকশন ৪০২ কোটি। মুক্তির দিনেই ৬২ কোটি টাকা আয় করে সিনেমাটি। যদিও ষষ্ঠ দিনের পর থেকে কিছুটা পতন দেখা গেছে, তবু অষ্টম দিনেও ২০.৫ কোটি টাকা আয় করে স্থিতিশীলতা বজায় রেখেছে।কেবল ভারত নয়, বিদেশি বাজারেও ছবিটির পারফরম্যান্স চমকপ্রদ। মাত্র এক সপ্তাহে ৮ মিলিয়ন ডলার আয় করেছে, যার মধ্যে ৫ মিলিয়ন এসেছে উত্তর আমেরিকা থেকে। ফলে মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা।রিভিউতে ছবিটির প্রশংসা করে লেখা হচ্ছে, ছবির প্রিকুয়েল অংশের ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।এগুলো বহুবার দেখার মতো।
অভিনয়ে ঋষভ শেঠি একেবারে প্রকৃতির শক্তি, যেন চরিত্রের মধ্যে তিনি নিজেই এক রহস্যে রূপ নিয়েছেন। ছবির চিত্রায়ণ এতই আকর্ষণীয় ও গল্প এতই মুগ্ধকর, যে কেউ অবধারিতভাবে হারিয়ে যায় ঋষভের তৈরি করা সিনেমা দুনিয়া।
