
তিন বছর আগে মুক্তি পাওয়া কানতারা সিনেমার সিক্যুয়াল নিয়ে হাজির হয়েছেন ঋষভ শেঠি। সদ্য মুক্তি পাওয়া এ সিনেমা বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে।
মুক্তির পর ভেঙে দিয়েছে অনেক সিনেমার রেকর্ড। ২১ কোটি বাজেটে নির্মিত কানতারা চ্যাপ্টার ওয়ান প্রথম দিনে আয় করেছে ৬১.৮৫ কোটি টাকা। রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত কানতারা চ্যাপ্টার ওয়ান, ২০.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। ছবিটির আয় আরো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
এর ফলে ভারতীয় বক্স অফিসে ৮ দিনে ছবিটির মোট আয় ৩৩৪.৯৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১.৩৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। উল্লেখ্য ২ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের রোমান্টিক কমেডি-ড্রামা,সানি সংস্কারী কি তুলসী কুমারী।তবে ছবিটি কানতারা চ্যাপ্টার ওয়ান-কে বক্স অফিসে থামাতে পারেনি।









