
তিন বছর আগে মুক্তি পাওয়া কান্তারা সিনেমাটির প্রিক্যুয়াল আসছে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে,কান্তারা আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান-এর।মুক্তি উপলক্ষে কন্নড় সংস্করণের জন্য অগ্রিম বুকিং শুরু হয়েছিল, এরপর ২৮ সেপ্টেম্বরে হিন্দি, মালায়ালাম এবং অন্যান্য সংস্করণের জন্য খোলা হয়েছিল।
ছবিটির অগ্রিম বুকিং পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, এখন পর্যন্ত ছবিটির দেড় লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।মাত্র তিন দিনের মধ্যে নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব।আয়ের দিক থেকে, কান্তারা আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান ইতিমধ্যেই অগ্রিম বুকিং থেকে ৯ কোটি টাকা আয় করেছে,যার মধ্যে ব্লক করা আসনও রয়েছে।সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য কান্তারা চ্যাপ্টার ওয়ান ভারত জুড়ে ৫ হাজার ১৯৫টি শো পাচ্ছে।
ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন ঋষভ শেঠি, জয়রাম, রুক্মিনী বসন্ত, গুলশান দেবিয়া প্রমুখ।উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া কান্তারা ব্লকবাস্টার হিট ছিল। মাত্র ১৬ কোটি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছাড়িয়ে যায়।









