
ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনায় কেন্দ্রের মোদি সরকারকে একনায়কতন্ত্রের জনক বলে আক্রমণ করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের ইডির নোটিসকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন তিনি। ন্যাশনাল হেরাল্ডের সবরকম তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেছেন, এই সরকার কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে কংগ্রেসকে আথিকভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে। কংগ্রেসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এরা কংগ্রেসকে ধ্বংস করতে চায়, যাতে দলের কোনও অফিস না থাকে।
