গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Entertainment রহমানকে অতিথি করে বিপদে কপিল

    রহমানকে অতিথি করে বিপদে কপিল

    0
    42
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বলিউডের বিনোদন জগতে রাজনৈতিক নজরদারি ও প্রভাবের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।

    ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান।এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।নীতেশ রানে এক বিবৃতিতে বলেছেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে।কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে

    এ আর রহমান অভিযোগ করেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ধর্মীয় বিভাজন কাজ করেছে।তার এই মন্তব্যের পরই ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়ে এ আর রহমান পরে একটি ব্যাখ্যা দেন।