গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কপিল শর্মাকে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

    কপিল শর্মাকে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

    0
    456
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কৌতুকাভিনেতা কপিল শর্মাকে এবার বিশেষ নিরাপত্তা দেবে মুম্বই পুলিশ। এক মাসের মধ্য দুবার গুলি চলেছে কৌতুকাভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে। শুধু তাই নয়, মুম্বই শহরেও তাঁর ওপরে হামলার হুমকি দেওয়া হয়েছে।
    সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মম্বই পুলিশ। কানাডার সারেতে অবস্থিত কপিল শর্মার ক্যাপস ক্যাফে। ৯ জুলাই রাতে ক্যাফের বাইরে থেকে গুলি ছোড়া হয়েছিল। সেই হামলার দায় নিয়েছিল খালিস্তানি উগ্রপন্থীরা। এর পরে ৭ অগস্ট ফের ওই ক্যাফে লক্ষ্য করে গুলি চলে। এই হামলার দায় নিয়েছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। সে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সোশ্যাল মিডিয়ায় সে জানিয়েছিল, হামলার আগে কপিল শর্মাকে ফোন করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।
    কিন্তু তিনি ফোন ধরেননি। তাই এই হামলা করা হয়েছে। যদি এর পরেও কপিল তাঁদের ফোন না ধরেন, তা হলে শীঘ্রই মুম্বইয়ে তারা পরবর্তী পদক্ষেপ করবে বলে হুমকি দিয়েছিল। এই হুমকির প্রেক্ষিতেই সোমবার কপিলের নিরাপত্তা বৃদ্ধি করল মুম্বই পুলিশ।