গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National কানাডায় ক্যাফে-তে হামলায় মুম্বইয়ে কপিল শর্মাকে জিজ্ঞাসাবাদ

    কানাডায় ক্যাফে-তে হামলায় মুম্বইয়ে কপিল শর্মাকে জিজ্ঞাসাবাদ

    0
    135
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মাত্র ১ সপ্তাহ বয়সেই কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চলেছে। কানাডায় কপিলের ক্যাপস ক্যাফেতে গুলি চালানোর কয়েক ঘন্টা পর, শুক্রবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁর বাড়িতে যান মুম্বই পুলিশ। কানাডার সারেতে অবস্থিত কপিলের ক্যাফেতে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে।
    ইতিমধ্যেই খালিস্তানি সন্ত্রাসী হরজিৎ সিং লাড্ডি হামলার দায় স্বীকার করে নিয়েছেন। তাঁদের দাবি, কপিলের একটি আপত্তিকর মন্তব্যের জন্য তাঁরা হামলা চালিয়েছেন। এবং অভিনেতার কাছে তাঁরা ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন, কিন্তু অভিনেতা সেই দাবি মানেননি।
    সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রমণকারীরা মনে করেছিল যে কপিলে শো-তে নিহং শিখদের অপমান করা হয়েছে। তাঁকে সতর্ক করার জন্য তাঁর ক্যাফেতে গুলি চালানো হয়েছে। তবে কপিল এখনও এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।