মেদ ঝরিয়ে ফিট কপিল

0
218
ছবি সৌজন্যে : এক্স

কমেডিয়ান কপিল শর্মা অল্প সময়ের মধ্যে নিজের ওজন কমিয়ে ফ্যান ফলোয়ারদের বিস্মিত করেছেন। এক সময় নিয়মিত মদ্যপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। কপিল কীভাবে এই কঠিন লড়াই জিততে পেরেছেন, সেই খবর জানিয়েছেন কপিল শর্মার ফিটনেস প্রশিক্ষক যোগেশ ভাতেজা।

যোগেশ জানিয়েছেন, কপিল ওজন কমাতে ,২১ ২১ ২১ নিয়ম মেনে চলেছেন এবং এই পদ্ধতির মাধ্যমে তিনি সফল হয়েছেন। ২১ ২১ ২১ নিয়মটি কপিলের জীবনযাত্রায় একটি বড় পরিবর্তন এনেছে এবং তাকে সুস্থ ও ফিট থাকতে সাহায্য করেছে। এর ফলে কমেডিয়ানটি শুধু ওজনই কমাননি, বরং নিজের শরীর ও মানসিক অবস্থাও অনেক উন্নত করতে পেরেছেন।যোগেশের মতে, সুস্থ জীবন যাপনের তাগিদ অনুভব না করলে অনেকেই তাদের দৈনন্দিন ডায়েটকে বিশেষ পাত্তা দেন না।বাড়িতে খাওয়া-দাওয়া চলতে থাকে। একই সঙ্গে বাইরে বের হলে ভাজাভুজিও খেয়ে থাকেন অনেকে। ফলে ওজন যে বাড়ছে, তা অনেকেই খেয়াল করেন না। কিন্তু যখন কোনো ব্যক্তি তার দৈনিক ক্যালোরির খবর রাখেন বা কী খাচ্ছেন, তা খেয়াল করেন, তখন নিজে থেকেই তার জীবন বদলাতে শুরু করে। একই সঙ্গে ব্যক্তির ঘুম, শ্বাস-প্রশ্বাসের ধরন সব কিছুই বদলে যায়। তাই ওজন কমাতে গেলে মানসিক দিক থেকে আগে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তার পরে আসে শারীরিক কসরতের প্রসঙ্গ। কপিলের ক্ষেত্রে যোগেশ এই নীতিই অনুসরণ করেছেন।

ডায়েট বা শরীরচর্চা শুরুর পর, তাতে শরীর কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তা বিচার করেই এগোনো উচিত বলে মনে করেন যোগেশ। তাই কপিলের ক্ষেত্রে ডায়েটের পাশাপাশি কার্ডিয়োর উপরে জোর দেন তিনি।