করাচি বিস্ফোরণ, পাকিস্তানের অভিযোগ উড়াল ভারত

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
করাচিতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের উচিত অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলার বদলে নিজেদের দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ সমস্যার দিকে নজর দেওয়া।
বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, করাচির ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগের কোনও ভিত্তি নেই। ইসলামাবাদ বারবার এ ধরনের অভিযোগ তুলে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা এবং সন্ত্রাসবাদ দমনে অক্ষমতা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। ভারত পাকিস্তানকে ভিতরের দিকে তাকানোর’ পরামর্শ দিয়েছে।
করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের একটি ঘাঁটিতে বিস্ফোরণ ও বন্দুক হামলায় বহু  মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবানের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার।