আলিয়ার পাশে ঢাল করণ জোহর 

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত নতুন ছবি আলফা মুক্তির পর থেকেই বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মেলেনি।এতেই নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ছবিটির আয়, গল্প এবং আলিয়ার পারিশ্রমিক নিয়ে যখন তুমুল আলোচনা চলছে। এবার তার পক্ষে অবস্থান বক্তব্য নিয়েছেন প্রযোজক-পরিচালক করণ জোহর।ক দিন আগে মুক্তি পাওয়া আলফা যশরাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্স-এর নতুন সংযোজন।ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াগ। তবে মুক্তির পর প্রথম দু’ দিনে ছবিটির আয় প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় এটি নিয়ে হতাশা প্রকাশ করছেন বিশ্লেষকরা। তথ্য অনুযায়ী, প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও প্রথম দিনে ছবিটির আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে সেই আয় আরও কমে প্রায় ৫ কোটি টাকাতে নেমে এসেছে। এর ফলে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর সবচেয়ে দুর্বল উদ্বোধনী আয়ের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে,আলফা।এদিকে জানা গেছে, এই ছবির জন্য আলিয়া ভাট প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।তবে ছবিটির প্রথম দিনের আয় সেই পারিশ্রমিকের অর্ধেকও ছুঁতে পারেনি। এ বিষয়টিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সমালোচনার মুখে আলিয়ার পাশে দাঁড়িয়ে করণ জোহর এক বার্তায় বলেছেন, বর্তমান সময়ে দর্শকদের সিনেমা হলে নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, সেই বাস্তবতায় আলফা ভালোভাবেই যাত্রা শুরু করেছে।তিনি আরও বলেছেন, সোশ্যাল মিডিয়ার কটাক্ষকে দর্শক গুরুত্ব দেয় না।

আলিয়া ভাটের তারকাখ্যাতি, অভিনয় দক্ষতা এবং বড় পর্দার অভিজ্ঞতা এখনও দর্শকদের আকর্ষণ করে। যশরাজ ফিল্মস সবসময় এমন চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করে, যা প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার মতো অভিজ্ঞতা দেয়।