
চার বছর হয়ে গিয়েছে তাঁরা সম্পর্কে আছেন। বিয়ে কবে করবেন? এই প্রশ্ন তোলেন ফ্যান ফলোয়াররা। দিন কয়েক আগে খবরও ছড়িয়ে পড়ে,গোপনে নাকি বিয়েটা করেই ফেলেছেন কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।
তবে সেই খবর নাকি ভুয়ো, দাবি করেছিলেন তাঁরা। সেই সঙ্গে সম্প্রতি তাঁরা জানিয়েছেন, বিয়ের জন্য আসলে কে প্রস্তুত নন। সম্প্রতি কর্ণ ও তেজস্বী উপস্থিত ছিলেন নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে। সেখানে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন তাঁরা। প্রশ্ন করা হয়, কে এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। উত্তর জানিয়েছেন লিখে। তেজস্বী লেখেন কর্ণের নাম। উল্টো দিকে কর্ণ বলেছেন, আমি দু’জনের নামই লিখতে যাচ্ছিলাম। বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন বলেও জানান।এখানেই শেষ নয়। তেজস্বী জানিয়েছেন,তাঁরা দু’জনেই পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। অভিনেত্রীর কথায়, আমরা দু’জনেই এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। তবে জীবনে আমরা প্রস্তুত।উল্লেখ্য এর আগে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে তেজস্বীকে প্রেমপ্রস্তাব দিয়েছেন কর্ণ। তার পর থেকেই ফ্যান ফলোয়ারদের অনুমান,খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাঁদের। কর্ণ ও তেজস্বী নিজে এই অনুমান মানতে নারাজ। তেজস্বী এর আগেও এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন।
তিনি স্পষ্ট বলেছিলেন, এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই।অন্য দিকে, কর্ণ জানিয়েছিলেন, গত কয়েক মাস ধরেই এমন গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ২-৪ মাস ধরে এই গুঞ্জন চলছে। সবটাই ভুয়ো।







