গ্রিসের সৈকতে লুঙ্গি পরে করিনা 

0
199
ছবি সৌজন্যে :

সইফ আর করিনা কাপুর খান ঘুরতে বেশ ভালবাসেন। তাই বলিউডের নবাবদম্পতি ব্যস্ত শিডিউলের মাঝে ফাঁক পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন।

সে সইফ আলি খানের জন্মদিন হোক কিংবা করিনার, বিদেশে ট্যুর মাস্ট, এবার দুই সন্তানকে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছেন সইফ-করিনা। সেখান থেকেই পুরোদস্তুর হলিডে মুডে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে নজর কেড়েছে সমুদ্র সৈকতে করিনা কাপুর খান-র লুঙ্গি স্টাইল। লুঙ্গি পরেই অভিনেত্রী এমন আগুন রূপে ধরা দিয়েছেন যে, আশপাশের পর্যটকরাও চোখ ফেরাতে পারলেন না তাঁর থেকে। দু দিন আগে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন করিনা কাপুর খান। সেখানেই দেখা গিয়েছে, হলদে বিকিনির সঙ্গে স্কার্ট স্টাইলে লুঙ্গি পরেছেন তিনি। আর শুধু নিজে পরেই ক্ষান্ত হননি তিনি, বরং ফ্যান ফলোয়ারদেরও লুঙ্গি পরে দেখার নিদান দিয়েছেন। ক্যাপশনে লেখা,গ্রিসের সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সকলেরই পরে দেখা উচিত। প্রসঙ্গত, চেন্নাই এক্সপ্রেস ছবিতে শাহরুখের লুঙ্গি ডান্স দেখে মজেছিল কাশ্মীর টু কন্যাকুমারী। এবার বেবোও লুঙ্গি ডান্সে মজলেন। তবে দেশে নয়, বিদেশের মাটিতে। এদিকে জানুয়ারি মাসেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সইফ-করিনাকে। বান্দ্রায় আততায়ীর হামলায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সইফকে।সেই কঠিন সময় পেরিয়ে এবার গ্রিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দম্পতি। সঙ্গী তাঁদের দুই সন্তান জেহ এবং তৈমুর।অন্যদিকে বলিউডে দু’ দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান।অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের শেষ বেগম ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। চল্লিশোর্ধ্ব হলেও তাঁর গ্ল্যামারের ঝলকানিতে আজও তরুণ হৃদয় তোলপাড় হয়। এবার বিকিনির সঙ্গে লুঙ্গি পরে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান।

নিন্দুকদের মতে, প্রিয়াঙ্কা নয়, দেশি গার্ল-এর তকমা পাওয়া উচিত করিনারই।একপক্ষ আবার উলটো স্রোতে ভেসে মত দিয়েছে, বিদেশে লুঙ্গি পরায় যে করিনাকে দেশি গার্ল বলতে হবে, সেটা অর্থহীন!