গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment সাইফকে ছুরিকাঘাতে মুখ খুললেন কারিনা 

    সাইফকে ছুরিকাঘাতে মুখ খুললেন কারিনা 

    0
    145
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    প্রথমবারের মতো স্বামী সাইফ আলী খানের উপর হওয়া হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইতে তাদের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন,সেই দিনের স্মৃতি এখনও তার মনে তাজা। কারিনা বলেছেন, তিনি এখনও মানসিকভাবে পুরোপুরি বিষয়টা মেনে নিতে পারেন নি। প্রায় সময় ভাবেন, কীভাবে একজন ব্যক্তি ঢুকে তাঁর সন্তানের ঘরের সামনে সাইফকে ছুরিকাঘাত করতে পারে। এটা মুম্বাই শহরের জন্য খুবই অস্বাভাবিক একটি ঘটনা।কারিনা কাপুর আরও জানিয়েছেন, ঘটনার পরপরই কয়েক মাস তার জন্য ছিল অত্যন্ত কঠিন।রাতে ঘুমাতে পারতেন না,স্বাভাবিক জীবনে ফিরতে সময় লেগেছে।এখনও সেই ভয় তার মনে রয়ে গেছে। তবে তিনি চান না, এই আতঙ্ক তার সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়ুক।কারিনা বলেছেন, ঘটনার পর থেকেই তিনি তাঁর সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখছেন। ওরা যেটা দেখেছে, সেটা তাদের বয়সের জন্য মোটেও উপযুক্ত নয়। তবুও এই অভিজ্ঞতা হয়তো ওদের জীবনের জন্য এক ধরনের প্রস্তুতি হয়ে থাকবে। তাঁর ছোট ছেলে এখনো ভাবে তার বাবা ব্যাটম্যান বা আয়রনম্যান,যে সবাইকে হারিয়ে দিতে পারে। তাঁদের চোখেও সাইফ তাই, কারণ সে সেই আঘাত সহ্য করেছে।অভিনেত্রী কারিনা কাপুর খান আরও জানিয়েছেন, তিনি সচেতনভাবে চেষ্টা করছেন নিজের আতঙ্ক যেন সন্তানদের মধ্যে না ছড়িয়ে পড়ে। তার ভাষায় সাইফ বলেছে,ভয়ে বাঁচা যাবে না। যা হয়েছে, সেটা হয়ে গেছে।

    তাঁরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী পরিবার। তাঁর বিশ্বাস, ছেলেরা একদিন এমন মানুষ হয়ে উঠবে, যারা জীবনের কঠিন সময়েও সাহসের সঙ্গে লড়তে পারবে।