গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা

    সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স

    নিজের বাড়িতে আততায়ীর হামলার শিকার হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন সাইফ আলী খান। যা নিয়ে ভারত জুড়ে তোলপাড় ছিল।

    এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেন পতৌদির ছোট নবাব।এবার সুস্থ হয়ে হামলার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখে খুলেছেন সাইফ।নিজের আসন্ন সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে এসব নিয়ে কথা বলেছেন অভিনেতা। ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে নবাব পরিবার।তারপর এবার শুটিংয়ে ফিরেছেন নবাব-পত্নী কারিনা কাপুর খান। বন্দি হয়েছেন ছবিশিকারিদের ক্যামেরায়। মেকআপ ভ্যানে ঢুকছেন, অভিনেত্রী, সে ছবি এই মুহূর্তে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। ফ্যান ফলোয়ার থেকে সহ-অভিনেতা,প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাব-পত্নী ছবিশিকারিদের ক্যামেরার সামনে দাঁড়ান।খান’দানের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাদের। তার পর মেকাপ ভ্যানে উঠে যান। কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

    এর আগে ১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছিল পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা।