
বলিউডে একই সঙ্গে পথ চলা শুরু করেছিলেন অভিষেক বচ্চন ও কারিনা কাপুর। শুধু তা-ই নয়, পারিবারিক একটা সম্পর্কও রয়েছে বচ্চন ও কাপুরদের।সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল দু’জনের।
অভিষেকের হাত থেকেই পুরস্কার নিলেন কারিনা।কিন্তু তারপরই ঘটিয়ে ফেলেছেন এমন ঘটনা, যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।আসলে কাপুরদের সঙ্গে বচ্চনদের আত্মীয়তা দীর্ঘদিনের।অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চনের শাশুড়ি সম্পর্কে কারিনা কাপুরের পিসি। এই সম্পর্ক আরও গভীর হতে পারত কারিশমা কাপুর ও অভিষেক বচ্চনের হাত ধরে।তেমনই কথা ছিল।বলা হয় বহু বছর আগে কারিশমার সঙ্গে বাগদান সারেন অভিষেক।কিন্তু তাল কাটে আচমকা। ভেঙে যায় দুই তারকার সম্পর্ক। তার পর থেকে তাদের আর কোথাও দেখা যায়নি মুখোমুখি হতে।এরপর কেটে গেছে অনেকগুলো বছর। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে কারিশমার। অন্যদিকে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের দীর্ঘ দাম্পত্য নিয়েও চলছে বিস্তর কাটা ছেঁড়া। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা হয়েছে অভিষেকের। এগিয়ে গিয়েছেন অভিষেক, কারিনাকে দেখে জড়িয়ে ধরলেন। তবে কারিনার প্রতিক্রিয়া নিমেষে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক।তিনিই কারিনার হাতে তুলে দেন পুরস্কার।প্রাথমিকভাবে কারিনাকে দেখে হাসেন অভিষেক।প্রত্যুত্তরে অভিবাদন জানান কারিনাও।পুরস্কার দেওয়ার পর কারিনাকে জড়িয়ে ধরেন অভিনেতা। কিন্তু তার পরেই যেন তাল কেটে যায়।ক্যামেরায় ধরা পড়ে কারিনার অভিব্যক্তি। অভিষেকের দিক থেকে চোখ ঘুরিয়ে যেন খানিকটা মুখ বেঁকিয়ে নিয়েছেন কারিনা।অনেকেই বলেছেন, কারিনা নাকি নিজের অভিব্যক্তি লুকাতে পারেন না। যা মনে হয়, তা-ই ফুটে ওঠে তার মুখে। এবার অভিষেকের ক্ষেত্রেও তেমন কিছু ঘটল, নাকি বেখেয়ালে এমনটা ঘটিয়ে ফেলেছেন কারিনা কাপুর, তা নিয়েই শুরু হয়েছে চর্চা।নেটাগরিকদের একাংশ অবশ্য বলাবলি করছেন,বোনের কারণেই নাকি এমন অভিব্যক্তি কারিনার।এমনিতেই কারিনা কাপুরের ভাব ভঙ্গি নিয়ে সকলেই তটস্থ থাকেন।শুধু মঞ্চে অভিষেকের সঙ্গেই নয়,ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লাল গালিচায় যেন কার উপর চটে গিয়েছিলেন কারিনা।
তার বিরক্তির অভিব্যক্তি স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়। উল্লেখ্য,২০০০ সালে জেপি দত্তের পরিচালনায় রিফিউজি ছবিতে জুটি বেঁধেছিলেন কারিনা কাপুর ও অভিষেক বচ্চন।সেই অর্থে অভিষেক কারিনার প্রথম নায়ক। তারপর ২০০৩ সালে ম্যায় প্রেম কি দিওয়ানি হু ছবিতেও তাদের দু’জনের দেখা মিলেছিল।তবে সেবার তাদের মাঝে ছিলেন হৃত্বিক রোশন।এরপর আর কোনও ছবিতে দেখা যায়নি অভিষেক-কারিনাকে।






