গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment মেসির জাবরা ফ্যান তৈমুর

    মেসির জাবরা ফ্যান তৈমুর

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স

    বড়ছেলে তৈমুর আলি খান যে লিওনেল মেসির জাবরা ফ্যান, সেকথা বহু আগেই ফাঁস করেছিলেন করিনা কাপুর।অতঃপর রবিবার ওয়াংখেড়ের মাঠে ফুটবলের রাজপুত্র’র সঙ্গে দুই সন্তানকে দেখা করানোর সুযোগ হাতছাড়া করলেন না বেবো।

    আর সেখানেই সইফ-করিনার কনিষ্ঠপুত্র জেহ আলি খান এমন কাণ্ড ঘটিয়েছে যে লজ্জায় পড়ে গিয়েছেন অভিনেত্রী। ভাইরাল ভিডিও দেখে হেসে খুন নেটবাসিন্দারাও।ফুটবলের মক্কা ফুটবলের ঈশ্বরকে যথাযথ অভ্যর্থনা জানাতে ব্যর্থ হয়েছে। যার জন্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকমহলেও মুখ পড়েছে শহরের। এমতাবস্থায় হায়দরাবাদের পর মেসির সুপারহিট গোট কনসার্টের সাক্ষী থেকেছে বাণিজ্যনগরী মুম্বইও।যা নিয়ে বর্তমানে উত্তাল নেটভুবন।এমন আবহেই ওয়াংখেড়ের মাঠ থেকে ভাইরাল হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারের সঙ্গে বলিউড তারকাদের হাসিমুখে সাক্ষাতের ছবি।যে তালিকায় দুই সন্তান জেহ-তৈমুরকে নিয়ে করিনাও রয়েছেন। সেখানেই দেখা গিয়েছে, মেসিকে সামনে পেয়ে তৈমুরের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না।অপরদিকে মায়ের হাত ধরে দাঁড়ানো জেহর নজর শুধু মেসির দিকে। ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে ফুটবল তারকার দিকে তাকিয়ে রয়েছে সে।ছেলেদের সামলে সবে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছিলেন করিনা।সেসময়ই ছবি তোলার পর দাদা তৈমুরকে সরিয়ে মেসির পাশে দাঁড়িয়ে পড়ে জেহ। এরপরই খুদে যা কাণ্ড ঘটিয়েছে,তাতে লজ্জায় লাল হয়ে গিয়েছেন করিনা কাপুর। আর সেই ভিডিওই বর্তমানে নেটভুবনে ভাইরাল।

    ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চ থেকে নামার সময়ে মেসির পাশ থেকে টেনেও জেহকে সরাতে পারছেন না মা করিনা।পরিস্থিতি বেগতিক দেখে ক্যামারার সামনেই জিভ কেটে হেসে ফেলেছেন অভিনেত্রী।আর খুদের এহেন কাণ্ড দেখেই নেটপাড়ায় হাসির রোল।