
কেউ প্লিজ আমাদের এক সিনেমায় কাস্ট করুন, বছর দুয়েক আগেই ননদ-ভ্রাতৃবধূ একসঙ্গে আর্জি জানিয়েছিলেন। সেই সুযোগ যদিও এখনও পর্যন্ত মেলেনি, তবে এবার আলিয়া ভাটের কান ডেবিউয়ের জন্য মুম্বইতে বসেই গলা ফাটালেন করিনা কাপুর।রাত থেকেই তোলপাড় নেটপাড়া।
হাজার হোক, কাপুর পরিবারের বউমা বলে কথা, উপরন্তু আলিয়া বর্তমানে গ্লোবাল স্টার। হার্ট অফ স্টোন ছবির সুবাদে পশ্চিমী বিনোদুনিয়াতেও বন্ধুর সংখ্যা বেড়েছে তাঁর। ২০২৪ সালে মেট গালায় পা রাখে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হলিউডের স্পটলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী আলিয়া। এবার কান-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পরনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ভিন্টেজ লুকে বাজিমাত করেছেন আলিয়া ভাট। আর সেই সাজপোশাকের নেপথ্যে সোনম কাপুরের দিদি রিহা কাপুর।রিহা নিজেও পোশাকশিল্পী।
কান কার্পেটের জন্য আলিয়াকে সাজিয়েছেন তিনিই। আর সেই গ্ল্যামার দেখেই চোখ ফেরাতে পারছেন না করিনা কাপুর। ভ্রাতৃবধূকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত তিনি যে ছবি শেয়ার করে ,ভাই বলে সম্বোধন করে ফেলেছেন। সোনাক্ষী সিনহার মন্তব্য, আরে রিহা, কী করেছো কী তুমি,মেরে ফেলবে তো,আলিয়াকে অবিশ্বাস্য লাগছে দেখতে।








