
কৰ্ণাটকে মুখ্যমন্ত্রী শিবকুমার, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিবাদের মধ্যে এমনটাই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, স্বয়ং রাহুল গান্ধীর তরফে শিবকুমারের ফোনে একটি ছোট্ট হোয়াটসঅ্যাপ বার্তা আসে।
যেখানে লেখা, অপেক্ষা করুন, আমি আপনাকে শীঘ্রই ফোন করছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে , ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভা অধিবেশন। তার আগেই শিবকুমারকে কৰ্ণাটক মুখ্যমন্ত্রী পদ নিয়ে চলতে থাকা টানাপোড়েন শেষ করার আভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত দুবছর আগে বিপুল ভোটে জিতে কর্ণাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে আসে সিদ্দারামাইয়া ও শিবকুমারের নাম।
জানা যাচ্ছে, সেই সময় হাইকমান্ডের সিদ্ধান্ত ছিল আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিদ্দারামাইয়া ও শিবকুমার। সেই আড়াই বছর পূর্ণ হয়েছে বর্তমান কৰ্ণাটক সরকারের। এদিকে সিদ্দারামাইয়া সরতে রাজি নন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। এরইমাঝে রাহুলের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
