গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk কর্নাটকের মুখ্যমন্ত্রীর মঞ্চে লাফ যুবকের, শোরগোল  

    কর্নাটকের মুখ্যমন্ত্রীর মঞ্চে লাফ যুবকের, শোরগোল  

    0
    141
    দর্শক আসন থেকে লাফ দিয়ে এক যুবকের কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুষ্ঠান মঞ্চে উঠে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।যদিও সিদ্দারামাইয়ার উপর কোনও রকম আক্রমণের আগেই তাঁকে আটক করে নিরাপত্তা বাহিনী।
    জানা গিয়েছে, বেঙ্গালুরুতে লোকতন্ত্র দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সরকারি ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী, ভিভিআইপি অতিথিরা। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় এক যুবক সামনের দর্শক আসন থেকে উঠে আসছেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ লাফ দিয়ে একেবারে মঞ্চে উঠে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তা রক্ষীরা। মুখ্যমন্ত্রীর থেকে মাত্র কয়েক ইঞ্চি দুরত্বে ওই যুবককে আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। এরপর আটক করে নিয়ে যাওয়া হয় তাঁকে।এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। যা দেখে স্পষ্ট ওই যুবকের টার্গেট ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তবে  সিদ্দারামাইয়ার অনুরাগী নাকি হামলার উদ্দেশে তিনি মঞ্চে উঠেছিলেন তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।