সিদ্দারামাইয়ার অফিস সংস্কারে খরচ আড়াই কোটি, বিতর্ক

0
154
কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দফতর সংস্কারের জন্য ২ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করার অভিযোগে বিতর্ক-র  সৃষ্টি হয়েছে। এনিয়ে বিজেপি নেতৃত্ব কংগ্রেস সরকারকে তুলোধনা করে বলেছে, নির্বাচনী প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেওয়ার বদলে আখের গোছাচ্ছেন মুখ্যমন্ত্রী।
তা না হলে সংস্কারের নামে দামি আসবাব, বাথরুমের ভোলবদল এবং মূল্যবান আলোকসজ্জার কী প্রয়োজন ছিল। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর সমাজতন্ত্রী মুখোশ খসে পড়েছে। প্রায় ২০ বছর পর কর্নাটকের বিধান সৌধে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঢেলে সাজা হয়েছে। তবে বিজেপির অভিযোগ, সংস্কার হলে কথা ছিল, কিন্তু আদতে যা হয়েছে সিদ্দারামাইয়ার অফিসকে দামি দামি আসবাব, আলোয় একেবার ঝাঁ চকচকে করা হয়েছে।বিশেষত মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাথরুমের ভোল বদলে দেওয়া হয়েছে। অফিসের মেঝে এবং দেওয়াল কাঠের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী অ্যান্টি চেম্বার বা বিশ্রামকক্ষকে কর্পোরেট ধাঁচে বদলে ফেলা হয়েছে সরকারি খরচে।
বিজেপির আরও অভিযোগ, রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুতেই যখন বর্যাকালে খানাখন্দের জন্য গাড়ি চলাচল করতে পারে না। তখন এইভাবে বিলাসী খরচ না করে রাস্তা মেরামত করলে মানুষের উপকার হতো।
ছবি  সৌজন্যে : এক্স