গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল বৃহস্পতিবারে, দাবি মন্ত্রীর! 

    কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল বৃহস্পতিবারে, দাবি মন্ত্রীর! 

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার, না কি সিদ্দারামাইয়াই থাকবেন ওই পদে। উত্তর মিলবে বৃহস্পতিবারের মধ্যেই। এমনই জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।

    বৃহস্পতিবারই প্রাতরাশে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়িতে যাবেন তাঁর ডেপুটি ডিকে শিবকুমার। অনেকের মতে, ওই প্রাতরাশে দুই নেতার মধ্যে চলমান জল্পনা, বিতর্ক নিয়ে আলোচনা হতে পারে। আর তার পরেই পরবর্তী সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা। ২০২৩ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে এক টানাপড়েনের সৃষ্টি হয়। সে সময় কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসাবে বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়াকে বেছে নেন। শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হয়। সূত্রের খবর, ঠিক হয় আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পদে বদল করা হবে। শিবকুমারকে কর্নাটকের মুখ্যমন্ত্রী করবেন কংগ্রেস নেতৃত্ব। তবে আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পদে বদলের ইঙ্গিত না-মেলায় দ্বন্দ্ব দেখা দেয় কংগ্রেসের অন্দরে।

    প্রকাশ্যে শিবকুমার এ ব্যাপারে কোনও মন্তব্য না-করলেও তাঁর ঘনিষ্ঠ বিধায়কেরা মুখ্যমন্ত্রী বদলের দাবি তোলেন।