বন্দুক হাতে ‘ধুরন্ধর’ এন্ট্রি কংগ্রেস নেতার

0
77
ছবি সৌজন্যে : এক্স

কর্নাটকের কালাবুর্গিতে বন্দুক হাতে ধুরন্ধর গানের নাচে এন্ট্রি নিয়েছেন কংগ্রেস নেতা। বিধায়ক-ঘনিষ্ঠ মতীন প্যাটেলের বন্দুক হাতে নিয়ে হিন্দি গানের সঙ্গে নাচতে থাকা দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। 

ভিডিওয় দেখা গিয়েছে, কালো এসইউভি থেকে নাচতে নাচতে নামছেন ওই নেতা। একেবারে রহমান ডাকাতের মতো স্টেপে বন্ধুদের সঙ্গে নাচার সময় দেখা গিয়েছে তাঁর হাতে রয়েছে বন্দুক। এই পরিস্থিতিতে কালাবুর্গির পুলিস কমিশনার শরণাপ্পা এস ডি বলেছেন, সোশাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তিকে অস্ত্র প্রদর্শন করতে দেখা গিয়েছে।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।