গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১২ কোটি, ৬ কোটির সোনা

    কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১২ কোটি, ৬ কোটির সোনা

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অনলাইন গেমের কিংপিং হিসাবে কর্নাটকের বিধায়ক কে সি বীরেন্দ্রকে গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছে। নগদ ১২ কোটি টাকা এবং ৬ কোটি সোনাও উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন ওই বিধায়ক ও তাঁর ভাই।

    ইডির হাতে এ দিন গ্রেফতার হন বিধায়ক। বেঙ্গালুরুর ইডি ২২ ও ২৩ অগাস্ট দেশজুড়ে এক বড় অভিযান চালায়। অবৈধ বাজি ধরা এবং অনলাইন গেমিং র‍্যাকেটের পর্দাফাঁস করে। সেখানেই উঠে আসে কর্নাটকের চিত্রদুর্গ জেলার বিধায়ক কে সি বীরেন্দ্র এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নাম। সূত্রের খবর, ইডি দলগুলি একযোগে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বই এবং গোয়া সহ দেশের ৩১টি জায়গায় অভিযান চালায়। গোয়ায় পাঁচটি বড় ক্যাসিনোতে তল্লাশি চালানো হয়।

    অভিযানে ইডি বাজেয়াপ্ত করে প্রায় ১২ কোটি টাকা নগদ। এর মধ্যে ১ কোটি টাকা বৈদেশিক মুদ্রা রয়েছে। এছাড়াও প্রায় ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো এবং চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সিজ করা হয় ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ২টি লকারও।