কর্নাটকে  চুপ করে থাকার নির্দেশ কংগ্রেসের 

0
183
Congress orders Karnataka to remain silent
Congress orders Karnataka to remain silent
কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী বদল নিয়ে চাপানউতোরের মধ্যে দলের সবাইকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।দিল্লিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর অনুগামী নেতাদের সঙ্গে নিয়ে কংগ্রেস রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।
তার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। অন্যদিকে, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বেঙ্গালুরুতে নির্দেশ জারি করেছেন, মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে কেউ বাইরে মুখ খুললে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। কংগ্রেস সূত্রের খবর, হাইকমান্ডের নির্দেশেই ডিকে শিবকুমারের এই সতর্কতা জারি।এক বছর আগে কংগ্রেস কর্নাটকে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্দারামাইয়ার সঙ্গে ডিকে শিবকুমারের প্রতিযোগিতা হয়েছিল। শেষে ওবিসি নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু লোকসভা ভোটে কর্নাটকে কংগ্রেসের ফল ভাল হয়নি। সম্প্রতি প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের ধর্মগুরু ওই সম্প্রদায়ের এক জনকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন।ডিকে শিবকুমার ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা। উল্টো দিক থেকে ডিকে শিবকুমারের পাশাপাশি আরও তিনজন উপমুখ্যমন্ত্রী নিয়োগের দাবি উঠেছে, যা সিদ্দারামাইয়ার চাল বলে মনে করা হচ্ছে।