ধুতি পরায় কৃষককে বাধা, কর্নাটকে বন্ধ শপিং মল  

0
222
Dhoti wearing farmers barred shopping malls closed in Karnataka
Dhoti wearing farmers barred shopping malls closed in Karnataka
ধুতি পরে আসায় কৃষককে বাধা দেওয়ার অভিযোগে শপিং মল বন্ধের নিদেশ দিয়েছে কর্নাটক সরকার।
বৃহস্পতিবার বিধানসভায় কর্নাটকের নগরোন্নয়ন মন্ত্রী বৈরাথি সুরেশ জানিয়েছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কেন কৃষককে ঢুকতে দেওয়া হল না তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এই ধরনের শপিং মলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার প্রাক্তন কমিশনারের সঙ্গে এই ঘটনা প্রসঙ্গে কথা হয়েছে তাঁর। আইন অনুযায়ী শপিং মলটিকে সাত দিনের জন্য বন্ধ করে দেওয়ার এক্তিয়ার রয়েছে সরকারের। তারপরই শপিং মলটিকে বন্ধে নির্দেশ দেওয়া হয়।এই ঘটনায় বুধবার শপিং মল কর্তৃপক্ষ এবং মলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। কৃষক ফকিরাপ্পা এবং তাঁর পুত্র বেঙ্গালুরুর মাগারি মেন রোডের একটি শপিং মলে যান। কিন্তু অভিযোগ, তাদের মূল গেটেই আটকে দেন নিরাপত্তারক্ষী। কারণ হিসাবে যুক্তি দেওয়া হয়, ধুতি পরে মলে প্রবেশ করার অনুমতি দেন না কর্তৃপক্ষ।